Tranding
রাজ্যের খবর / December 21, 2025

বহরমপুরে কংগ্রেসে যোগদান তৃণমূল নেত্রী শাহনাজ বেগমসহ একাধিক নেতার

বঙ্গদর্পণ: আজ বহরমপুরে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা ও তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের গুরুত্বপূর্ণ মুখ শাহনাজ বেগম। তাঁর সঙ্গে কংগ্রেসে যোগ দেন তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের নেতা জালাল শেখ এবং তাঁদের সমর্থকবৃন্দ।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা প্রদান করে নতুন সদস্যদের স্বাগত জানান সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি শ্রী মনোজ চক্রবর্তী।

যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে বক্তব্য রাখতে গিয়ে মনোজ চক্রবর্তী বলেন, এই যোগদান মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং দলকে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাবে।

কংগ্রেসে যোগদানের পর শাহনাজ বেগম তৃণমূল কংগ্রেস ত্যাগের কারণ হিসেবে মুর্শিদাবাদ জেলা পরিষদে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, মানুষের স্বার্থ ও স্বচ্ছ প্রশাসনের প্রশ্নে আপস করা তাঁর পক্ষে সম্ভব নয়।

কংগ্রেস নেতৃত্ব এদিন জানান, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার সংগ্রামেই কংগ্রেস অটল থাকবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.