Tranding
আর্ন্তজাতিক / November 13, 2025

গাজায় ফের যুদ্ধের আশঙ্কা, অচলাবস্থায় ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ায় ফের জেগে উঠেছে যুদ্ধের আশঙ্কা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি পরিকল্পনার অগ্রগতি থমকে গেছে বলে জানা গেছে।

ইসরায়েল দাবি করছে, হামাসকে তাদের হাতে থাকা চারজন ইসরায়েলি অপহৃত ব্যক্তির মৃতদেহ হস্তান্তর করতে হবে, গাজার শাসনব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অস্ত্রসমর্পণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুনর্গঠন কাজ শুধুমাত্র ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকাতেই শুরু করতে চায় তারা।

অন্যদিকে, হামাস ও ইসলামিক জিহাদের সূত্র জানিয়েছে, ইসরায়েলের এসব কঠোর অবস্থানই আসলে যুদ্ধের অবসান নয় বরং তার ধারাবাহিকতা নিশ্চিত করছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার ৫৩ শতাংশ এলাকা দখলে রেখেছে এবং রাফাহ সীমান্ত বন্ধ থাকায় মানবিক সহায়তা প্রবেশে তীব্র সংকট চলছে।

এক হামাস রাজনৈতিক সূত্র জানিয়েছে, “ইসরায়েলের এই একগুঁয়েমির বিরুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। আমরা কোনোভাবেই ইসরায়েলকে গাজার ভেতরে স্বাধীনভাবে কাজ করতে দেব না।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.