Tranding
আর্ন্তজাতিক / November 19, 2025

সৌদি আরব–যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি ও বেসামরিক পরমাণু সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণা স্বাক্ষর

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে হোয়াইট হাউসে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাক্ষরিত এই চুক্তি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ৯০ বছরেরও বেশি সময়ের কৌশলগত ও ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করবে বলে দুই পক্ষ আশা প্রকাশ করেছে।

দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

চুক্তিতে উল্লেখ করা হয়, উভয় দেশ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করতে সক্ষম দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। এটি দুই দেশের প্রতিরক্ষা সমন্বয় আরও সুদৃঢ় করবে, প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং সামরিক প্রস্তুতি জোরদার করবে।

চুক্তির মাধ্যমে ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটি শক্তিশালী ও স্থায়ী কাঠামো গড়ে উঠবে, যা দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি করবে।

বেসামরিক পরমাণু শক্তি খাতে বহু বিলিয়ন ডলারের সহযোগিতা

এদিন রিয়াদ ও ওয়াশিংটন বেসামরিক উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারের বিষয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, দুই দেশ একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে বেসামরিক পরমাণু খাতে দীর্ঘমেয়াদি এবং বহু বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলো। এই সহযোগিতা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)–এর নিয়ম মেনে হবে।

সৌদিতে ‘এফ-৩৫’ বিক্রিতে ট্রাম্পের সম্মতি

বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে সম্মত হয়েছে।

এই সিদ্ধান্তকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.