Tranding
রাজ্যের খবর / September 13, 2025

রাজ্যে দ্রুত ঘোষণা হতে পারে এস.আই.আর.

পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) কার্যকর সংক্রান্ত নির্দেশিকা এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।

নির্বাচনী প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে জানিয়েছেন, দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) পদে নিয়োগ সম্পন্ন করতে হবে।

এরপর রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে নির্দেশ দিয়েছেন— যেসব জেলায় পদ শূন্য রয়েছে, তা অবিলম্বে পূরণ করতে হবে। সূত্র অনুযায়ী, রাজ্যজুড়ে প্রায় ৬০০ পদ এখন শূন্য রয়েছে।

সব মিলিয়ে মনে করা হচ্ছে, রাজ্যে দ্রুত SIR-এর বিজ্ঞপ্তি ঘোষণা হতে পারে। জাতীয় নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে রাজ্যকে বিধানসভা ভিত্তিক ERO ও AERO নিয়োগের বিষয়ে অবহিত করছে।

তবে অন্যদিকে, শাসকদল ও মুখ্যমন্ত্রী জনসভায় দাবি করছেন, “বাংলায় SIR কার্যকর করা এত সহজ নয়।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.