পশ্চিমবঙ্গে এসআইআর শুরু: ভোটার তালিকা সংশোধনে কমিশনের জোর, কাদের নাম বাদ পড়তে পারে?
আগামী বছর বিধানসভা নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে দিল্লিতে কমিশনের দ্বিতীয় দফার প্রস্তুতি বৈঠক শেষ হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, এবার প্রতিটি ভোটারের ঘরে পৌঁছে যাবে ‘এনুমারেশন ফর্ম’, যেখানে ভোটারের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য আগে থেকেই মুদ্রিত থাকবে। ভোটারদের ফর্মটি যাচাই করে প্রয়োজনীয় ১১টি নির্দিষ্ট নথি (যেমন আধার, জন্ম সনদ, পাসপোর্ট ইত্যাদি) জমা দিতে হবে।
কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের আলাদা নথি জমা দিতে হবে না। যাদের নাম সেই তালিকায় নেই, তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে নির্দিষ্ট কাগজপত্র দিয়ে।
সূত্র অনুযায়ী, মৃত, অনুপস্থিত বা অবৈধ ভোটারদের নাম বাদ পড়তে পারে — যার সংখ্যা হতে পারে এক কোটির কাছাকাছি।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যে কেউ যদি এসআইআরে অংশ না নেন, তাহলে নতুন ভোটার তালিকা থেকে তাঁর নাম মুছে যাবে এবং তিনি ২০২৬ সালের নির্বাচনে ভোট দিতে পারবেন না।
ছবি: আনন্দবাজার