Tranding

ঘুমানোর আগে এড়িয়ে চলুন এই ৬ ধরনের খাবার, বলছেন বিশেষজ্ঞরা

সুস্থ শরীর ও মনের জন্য প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। কিন্তু অনেক সময় খাদ্যাভ্যাসের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার ও পানীয় ঘুমের মান নষ্ট করে দেয় এবং অনিদ্রার ঝুঁকি বাড়ায়।

ঘুমানোর আগে যেসব খাবার এড়ানো উচিত:

১. কফি:  কফি ও অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, ফলে ঘুম আসতে দেরি হয়। তাই ঘুমানোর অন্তত ৬ ঘণ্টা আগে কফি পান না করাই ভালো।

২. চা: কিছু চায়ে প্রাকৃতিকভাবে ক্যাফেইন থাকে, যা মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে ঘুমের সময়সূচি নষ্ট করতে পারে।

৩. চকোলেট: চকোলেটে ক্যাফেইন, থিওব্রোমিন ও চিনি—এই তিন উপাদান ঘুমের বড় শত্রু। বিশেষ করে ডার্ক চকোলেট ঘুমের গুণমান কমায়।

৪. চর্বিযুক্ত খাবার: ফ্যাটি খাবার হজম হতে সময় নেয়। রাতে খেলে পেট ভার ও অস্বস্তি হয়, ফলে ঘুমে বিঘ্ন ঘটে।

৫. মশলাদার খাবার: ঝাল বা মশলাদার খাবার যেমন মরিচে থাকা ক্যাপসাইসিন শরীরের তাপমাত্রা বাড়ায় ও অ্যাসিডিটি সৃষ্টি করে, যার ফলে ঘুম নষ্ট হয়।

৬. ফাস্টফুড: বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভারী ও তৈলাক্ত খাবার রাতের ঘুম কমায় এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি বাড়ায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ঘুমের আগে হালকা ও সহজপাচ্য খাবার বেছে নিন এবং ক্যাফেইন বা তেল-ঝালযুক্ত খাবার থেকে দূরে থাকুন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.