Tranding
জাতীয় খবর / November 12, 2025

ছত্তীসগড়ে মাওবাদী সংঘর্ষে নিহত ৬, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা — ২০২৬ সালের মার্চের মধ্যে রাজ্য থেকে নির্মূল হবে মাওবাদী আতঙ্ক

ছত্তীসগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে মঙ্গলবার সকালে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে অন্তত ছ’জন মাওবাদী নিহত হয়েছেন।

দান্তেওয়াড়া সীমান্ত লাগোয়া পাহাড়ি জঙ্গলে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে তল্লাশি চালাচ্ছিল। সেই সময়ই নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র সদস্যদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সিআরপিএফ, ছত্তীসগড় সশস্ত্র পুলিশ ও বস্তার টাইগার্স বাহিনীর জওয়ানরাও অভিযানে যোগ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, ইনসাস রাইফেল, .৩০৩ রাইফেল ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, বিজাপুরের তরলাগুড়া অঞ্চলের আন্নারাম গ্রামের জঙ্গল থেকে আহত এক মাওবাদীকেও গ্রেফতার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই অভিযানে অংশ নেওয়া বাহিনীগুলির প্রশংসা করে বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে ছত্তীসগড়কে মাওবাদী-মুক্ত করা হবে।”

—প্রতিনিধিত্বমূলক ছবি

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.