Tranding
জাতীয় খবর / October 3, 2025

‘এক সপ্তাহ পরেও স্বামীর খোঁজ নেই!’ সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে স্ত্রী গীতাঞ্জলি

লাদাখের পরিবেশ ও রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইঞ্জিনিয়ার ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতারের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর শারীরিক অবস্থা বা আটক রাখার কারণ জানানো হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। স্বামীর মুক্তির দাবিতে তিনি শুক্রবার সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস আবেদন দায়ের করেছেন।

গীতাঞ্জলি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দ্র গুপ্তকে চিঠি লিখে প্রশ্ন করেছেন, “জনগণের স্বার্থে লড়াই করা কি পাপ?”

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর লাদাখে বিক্ষোভের পর ওয়াংচুককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এর মামলা রুজু হয়েছে। নিরাপত্তার কারণে তাঁকে লেহ নয়, রাজস্থানের জোধপুর জেলে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ, তাঁর সংস্থা এসইসিএমওএল বিদেশি অনুদান সংক্রান্ত নিয়ম ভেঙেছে। ইতিমধ্যেই সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল এবং সিবিআই তদন্ত শুরু হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.