Sonia
বঙ্গ দর্পণ অনলাইন:ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর— বিজেপির এমন অভিযোগ ঘিরে ওঠা মামলাটি খারিজ করে দিল দিল্লির আদালত।
গত মাসে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালবীয় দাবি করেন, সনিয়া ১৯৮০ সালের ভোটার তালিকায় নাম তুলেছিলেন ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই। তিনি প্রমাণ হিসেবে ভোটার তালিকার নথিও প্রকাশ করেছিলেন। বিজেপির অভিযোগ ছিল, নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাঁত করে জালিয়াতি করা হয়েছিল।
তবে আদালত সেই অভিযোগকে ভিত্তিহীন বলে মামলা খারিজ করেছে। উল্লেখ্য, সনিয়া গান্ধী ১৯৪৬ সালে ইতালিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পান।