Tranding
খেলাধুলা / October 30, 2025

ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা মহিলা দল, বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে জয়

গুয়াহাটির মাঠে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। মহিলা এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট খেললেন অসাধারণ ১৪৩ বলে ১৬৯ রানের ইনিংস, যেখানে ছিল ২০টি চার ও ৪টি ছয়। তাঁর সঙ্গী ওপেনার তাজমিন ব্রিটস যোগ করেন ৪৫ রান, আর মারিজানে কাপ খেলেন ৪২ রানের দারুণ ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩১৯।

লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস ভেঙে পড়ে শুরুতেই। কাপের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৭ বলের মধ্যেই তারা হারায় তিনটি উইকেট। ইংল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৯৪ রানে। দলের পক্ষে ন্যাট সিভার ব্রান্ট (৬৪) ও অ্যালিস ক্যাপসি (৫০) খানিকটা লড়াই করলেও ফল ঘুরিয়ে দিতে পারেননি।

মারিজানে কাপ নেন ৫ উইকেট মাত্র ২০ রানে, যা দলের জয় নিশ্চিত করে। এই জয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলা এক দিনের বিশ্বকাপের ফাইনালে উঠল। 

ছবি: সংগৃহীত

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.