Tranding
আর্ন্তজাতিক / September 9, 2025

মধ্যপ্রাচ্যের গাজায় হত্যাযজ্ঞ থামাতে নয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করলেন স্পেনের প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদন- অনলাইন বঙ্গদর্পণ : স্পেনের প্রধানমন্ত্রী, পেদ্রো সানচেজ গত সোমবার ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধভূমি বাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ করার নয়টি পদক্ষেপের কথা । তিনি বলেছেন ইজরাইল যা করছে তা আত্মরক্ষার উদ্দেশ্য নয় অবশ্যই এটি একটি নিরীহ জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। ২০২৩ সাল থেকে স্পেন বাস্তবভাবে ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা চালিয়ে আসছে। তিনি আরো জানিয়েছেন, যারা সরাসরি হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন ও গাজার যুদ্ধ অপরাধে জড়িত তারা স্পেনে প্রবেশ করতে পারবে না । অন্যান্য প্রশ্নের মধ্যে রয়েছে পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরাইলি থেকে কোন প্রকার পন্য আমদানি করা হবে না এবং স্পেন ফিলিস্তিনে বসবাসরত স্থানীয় নাগরিকদের সীমিত করার ঘোষণা করেছে । পাশাপাশি স্পেনের উপস্থিতি বাড়িয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে খাদ্য ও ওষুধ সরবরাহে নতুন প্রকল্প চালু করা হয় প্রস্তাব গ্রহণ করা হয়েছে । গাজার অসহায়দের জন্য অতিরিক্ত আরও ১০ মিলিয়ন ইউরো অনুদান বাড়ানোর প্রস্তাব সহ ২০২৬ সালে গাজার জন্য ১৫০ মিলিয়ন ইউরো মানবিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী সানচেজ

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.