এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র প্রকাশ শুরু
অনলাইন, বঙ্গ দর্পণ:গত ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির জন্য এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা নেওয়া হয়। পরপর দু’টি রবিবার পরীক্ষা নেওয়ার পর এবার উত্তরপত্র প্রকাশে উদ্যোগী হল কমিশন। আজ নবম-দশম শ্রেণির জন্য নিয়োগ পরীক্ষার উত্তরপত্র কমিশনের সরকারি ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষার্থীরা চাইলে এই উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তরপত্রও প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
ছবি: আনন্দ বাজার পত্রিকা