Tranding
রাজ্যের খবর / September 14, 2025

এসএসসি দ্বিতীয় দফার পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

অনলাইন বঙ্গদর্পণ – নিজস্ব প্রতিনিধি :
রাজ্যের স্কুলে ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের (SSC) দ্বিতীয় দফার পরীক্ষা আজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো।

মোট ৪৭৮টি কেন্দ্র জুড়ে রবিবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের এই পরীক্ষা সম্পন্ন হয়। ১২,৫১৪টি আসনের জন্য ২,৪৫,৫০০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ভিন রাজ্যের প্রার্থীরাও পরীক্ষা দেওয়ার সুযোগ পান।

এর আগে, ৭ই সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির জন্য প্রথম দফার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজ ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো দ্বিতীয় দফা।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে আগের প্যানেল বাতিল হওয়ার পর নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি।

শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও এসএসসি নির্ভুল প্রস্তুতি নিয়েছে।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.