ওয়াক্ফ সংশোধনী আইন ২০২৫-এ আংশিক স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
সোমবার সুপ্রিম কোর্ট ওয়াক্ফ (সংশোধনী) আইন, ২০২৫-এর কয়েকটি ধারা স্থগিত রাখলেও পুরো আইন স্থগিত করার প্রয়োজন নেই বলে জানিয়েছে।
প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-এর বেঞ্চ জানিয়েছে, কিছু প্রভিশন সাংবিধানিক প্রশ্ন তুললেও এই রায় আপাতত অন্তর্বর্তী ও প্রাথমিক।
আদালতের রায়ের মূল দিকগুলো:
-
৫ বছরের মুসলিম চর্চার শর্ত স্থগিত (ধারা ৩(r))—নিয়ম না হওয়া পর্যন্ত প্রযোজ্য নয়।
-
কালেক্টরের ক্ষমতা খর্ব—ধারা ৩C-এর প্রভিশন, যেখানে কালেক্টরকে ওয়াক্ফ নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছিল, বাতিল।
-
নিবন্ধন বাধ্যতামূলক থাকবে—আগের আইনে ছিল বলেই তা বহাল।
-
ওয়াক্ফ বোর্ড নিয়োগে নির্দেশ—সিইও “যতদূর সম্ভব মুসলিম সম্প্রদায় থেকে” হতে হবে।
-
অমুসলিম সদস্যের সীমা—কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিলে ২২ জনের মধ্যে সর্বাধিক ৪ জন, রাজ্য বোর্ডে ১১ জনের মধ্যে সর্বাধিক ৩ জন।
-
‘ওয়াক্ফ-বাই-ইউজার’ সুরক্ষিত—আইন থেকে মুছে দেওয়া হলেও বিদ্যমান সম্পত্তি ট্রাইব্যুনাল ও হাইকোর্টের অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না।
-
অন্যান্য ধারায় স্থগিত নয়—ধারা ৩D (ASI স্মৃতিস্তম্ভ), ৩E (আদিবাসী জমি) ও ধারা ১০৪-এর বিলোপ বহাল।
বেঞ্চ জানিয়েছে, এই নির্দেশ কেবল অন্তর্বর্তী সুরক্ষা এবং চূড়ান্ত শুনানিতে আইনের বৈধতা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।