Tranding
জাতীয় খবর / November 4, 2025

অনলাইন গেমিং নিষিদ্ধ আইন নিয়ে সুপ্রিম কোর্টের নোটিস কেন্দ্রকে

নতুন অনলাইন গেমিং আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছে।

বিচারপতি জে. বি. পারদিওয়ালা ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানান, এই মামলায় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল উত্তর দেবেন এবং সেই জবাব পিটিশনকারীর আইনজীবীকে আগেই জানাতে হবে। আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

চলতি বছরের আগস্ট মাসে কেন্দ্র সরকার ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’ পাশ করে। এই আইনে বলা হয়েছে, যেসব অনলাইন গেমে অর্থ লেনদেন বা পুরস্কার রয়েছে, তা ভারতে নিষিদ্ধ।

মামলাকারীর দাবি, এই আইন সংবিধানের ১৯(১)(জি) অনুচ্ছেদে বর্ণিত নাগরিকের স্বাধীনভাবে পেশা বা ব্যবসা বেছে নেওয়ার অধিকার লঙ্ঘন করছে। তিনি জানান, অনলাইন দাবা খেলে জীবিকা নির্বাহ করতেন, এখন তা বন্ধ হয়ে গিয়েছে।

এর আগে দিল্লি, কর্নাটক ও মধ্যপ্রদেশ হাই কোর্টেও অনুরূপ আবেদন জমা পড়েছিল। সবগুলো মামলার শুনানি এখন সুপ্রিম কোর্টে একত্রিতভাবে চলছে। 

— প্রতীকী ছবি 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.