তাকাসুর এম. মহবুল হক
তাকাসুর
এম. মহবুল হক
অহংকারে মত্ত মন, সম্পদের গর্বে ভাসে,
ভুলে যায় মৃত্যু-স্মরণ, কবরের শীতল শ্বাসে।
গুনে চলে ধন-রত্ন, সংখ্যার অহংকার,
চোখে তার ছলনাতন্ত্র, হৃদয়ে অন্ধকার।
হায়! যে দিন শয্যা হবে শীতল মৃত্তিকার,
জেনে নেবে বিভ্রান্তি— মরীচিকা ছলিকার।
ধিক সে মোহ, ধিক সে মান, ধিক সে ভোগের গান,
তাকাসুর ত্যাগী আজ— দাও সত্যের তরে প্রাণদান।