Tranding
রাজ্যের খবর / October 20, 2025

পদ্মার ভাঙনে তলিয়ে গেছে তারানাগর, সরকারি উদাসীনতায় ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক ভারত নগরের বিধায়ক হুমায়ুন কবির ।

প্রায় ২৫০ টা পরিবার গৃহহীন। তাদের ঘরবাড়ি তলিয়ে গিয়েছে পদ্মায়। পদ্মার ভাঙনে আজ সর্বশান্ত মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকার তারানগর গ্রাম। প্রায় একটি আস্ত গ্রাম পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। তারপরেও ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের। সরকারের ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ূন কবির। বিধায়ক হুমায়ূন কবির জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গে দুইবার ছুটে গিয়েছে। সেখানে বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকেছেন। ভালো কথা, সেটা তার নৈতিক দায়িত্ব । কিন্তু মুর্শিদাবাদের তারানগর নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই বলেই মনে হচ্ছে । ৯০ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম সম্প্রদায়ের বাস এই গ্রামে। যাদের ঘরবাড়ি পদ্মায় ভেসে গিয়েছে,আমি ব্যক্তিগত ভাবে সেই সব মানুষদের ত্রাণের ব্যাবস্থা করেছি। কিন্তু জেলাশসক ও জেলা প্রশাসনের কোনো ভূমিকা নেই। আমার কাছেও জানতে চাওয়া হয়নি ওই গ্রামের কি পরিস্থিতি। তিনি জানান, বহরমপুরের সংসদ ইউসুফ পাঠানকে নিয়ে লালগোলায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করেছেন জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। কিন্তু সেই লালগোলার তারানাগরে যায়নি তারা। ওই এলাকার সাংসদ খলিলুর রহমান। তিনি আবার দলের জেলা সভাপতি। তিনিও পাশে দাঁড়াননি তারানগরের মানুষের। যাদের ওপর দল বা সরকার দায়িত্ব দিয়েছে তারাই মানুষের এই সমস্যার পাশে নেই। এই সব মানুষের ভবিষ্যত কি? তাদের ত্রাণের কোনো ব্যাবস্থা নেই। কেন ভাঙন রোধ করার কোনো উদ্যোগ নেই? মুখ্যমন্ত্রী নানা কাজে ব্যস্ত থাকতে পারেন। কিন্তু তিনি যাদের দায়িত্ব দিয়েছেন তারা কি করছেন? তিনি মনে করেন মুর্শিদাবাদের মানুষকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তাই তিনি শেষ বারের মতো আবার ডেটলাইন দিলেন সরকার ও দলকে। তিনি জানিয়েছেন আগামী ৬ ডিসেম্বর তার সিদ্ধান্তের কথা জানাবেন তিনি। ওই দিন বেলডাঙ্গায় তার ব্যক্তিগত উদ্যোগে হবে বাবরি মসজিদের শিলান্যাস। সেই অনুষ্ঠান থেকে তার সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির। তিনি কি ঘোষণা করবেন, তার জন্য অপেক্ষা করতে হবে ৬ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ততদিন তারানগরের মানুষের কি হবে? তাদের ভিটে মাটি, বাড়িঘর, থাকার জায়গা, কৃষি জমি আজ সব নিশ্চিহ্ন। তারা কোথায় বাস করবেন? সরকার কি তাদের বিকল্প বাসস্থানের ব্যাবস্থা করবে? প্রশ্ন ভারত পুরের বিতর্কিত বিধায়কের !!

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.