ভারতের উপরে শুল্ক নিয়ে সুর নরম করলেন ট্রাম্প, পুতিনের বিরুদ্ধে ধৈর্য হারাচ্ছেন
বঙ্গ দর্পণ:ভারতের উপরে শুল্ক আরোপ নিয়ে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসানো মোটেই সহজ সিদ্ধান্ত ছিল না। এর ফলে আমেরিকাকেও মূল্য চোকাতে হয়েছে এবং দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, “রাশিয়ার অন্যতম বড় ক্রেতা ছিল ভারত। আমি ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলাম, কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এটি সহজ কাজ ছিল না। এটা খুব বড় একটা ব্যাপার।”
তবে শুল্কের কারণে আমেরিকার ক্ষতি হচ্ছে কি না— সে প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবুও ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিবছর প্রায় ১৬ লক্ষ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য হয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির জেরে সেই বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। বহু বরাত বাতিল হয়ে গিয়েছে। বিকল্প বাজার খুঁজতে বাধ্য হচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
ভারতের উপরে শুল্ক আরোপ নিয়ে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসানো মোটেই সহজ সিদ্ধান্ত ছিল না। এর ফলে আমেরিকাকেও মূল্য চোকাতে হয়েছে এবং দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে বলে জানান তিনি।