Tranding

পাক-আফগান সীমান্তে ফের সংঘাত, ইস্তাম্বুলে শান্তি আলোচনা থমকে গেল

আবারও উত্তেজনায় জেরবার পাক-আফগান সীমান্ত। সাম্প্রতিক গোলাগুলিতে পাঁচজনের মৃত্যুর পর তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনাও কার্যত ভেস্তে গেল বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, আফগান তালেবান ২০২১ সালের দোহা শান্তি চুক্তিতে সন্ত্রাস দমন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

নতুন সংঘর্ষ, নতুন অভিযোগ

পাকিস্তান ও আফগানিস্তান উভয়েই সীমান্তে সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে। গত মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি নিশ্চিত করতে দুই দেশের প্রতিনিধিদল তুরস্কে আলোচনায় বসেছিল। কিন্তু বৃহস্পতিবার আবার গোলাগুলি শুরু হয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্তে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে চারজন নারী। আহত হয়েছেন অন্তত ছয়জন।

ইসলামাবাদের অবস্থান

তুরস্ক ও কাতারের মধ্যস্থতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, “তালেবান যদি প্রতিবেশি দেশ বা নিজের নাগরিকদের নিরাপত্তা বিপন্ন করে, পাকিস্তান তা সমর্থন করবে না।”

ইসলামাবাদ জানিয়েছে, তারা শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং আফগান সরকারের কাছ থেকেও একই মনোভাব আশা করছে। পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিক, আর আফগান পক্ষের নেতৃত্বে আছেন জেনারেল ইন্টেলিজেন্সের প্রধান আবদুল হক ওয়াসিক।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.