Tranding
মধ্যপ্রাচ্য / December 12, 2025

ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে উত্তেজনা বৃদ্ধি

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় সীমান্ত উত্তেজনা আরও তীব্র হয়েছে। শুক্রবার সকালে লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণের জাবাল রফিয়া অঞ্চলসহ সজ্দ, রাইহান, আরমাতি ও জিবায় এলাকায় একাধিক স্থানে হামলা চালানো হয়েছে।

খবরে বলা হয়, আনসার ও জারারিয়া নামের দুই গ্রামের মধ্যবর্তী অংশেও পৃথক আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর’ একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে তারা কয়েকটি হামলা পরিচালনা করেছে। পাশাপাশি হিজবুল্লাহর আরও কয়েকটি সামরিক স্থাপনাও ধ্বংস করার দাবি করেছে সেনাবাহিনী।

সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের জিবায় এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলো স্থানীয় বাসিন্দারা পরিদর্শন করছেন।

গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে একটি সীমিত যুদ্ধবিরতি হলেও বাস্তবে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় এখনও ইসরায়েলি উপস্থিতি রয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষের মধ্যে ছিটফোঁটা হামলা-প্রতি হামলা অব্যাহত রয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.