Tranding

কংগ্রেসের আত্মত্যাগের ইতিহাস বহু পুরাতন!

পশ্চিমবঙ্গে কংগ্রেস আত্মত্যাগ না করলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতেন না।

  কিন্তু দুর্ভাগ্যবশত যারা কংগ্রেসের দয়া দাক্ষিণ্যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হন তাদের মধ্যে অনেকেই এই দলটাকে শেষ করতে মরীয়া হয়ে ওঠেন -- মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কংগ্রেস শেষ করেন গুন্ডা সমাজবিরোধী পুলিশ প্রশাসনকে ন্যক্কারজনক ভাবে কাজে লাগিয়ে।

বিহারের ভোটে তেজস্বী যাদবকে বিরোধী শিবিরের ‘মুখ্যমন্ত্রী মুখ’ হিসাবে ঘোষণা করা হয়েছে।

এমনটা যে হতে চলেছে, তা আগেই অনুমান করা গিয়েছিল। হলও তা-ই। আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেই এ বারের নির্বাচনে বিরোধী শিবিরের ‘মুখ্যমন্ত্রী মুখ’ হিসাবে বেছে নেওয়া হল। বৃহস্পতিবার পটনা থেকে যৌথ সাংবাদিক বৈঠকে এই ‘ঐকমত্যে’র কথা ঘোষণা করেছে বিহারের ‘মহাগঠবন্ধন। উপমুখ্যমন্ত্রীর মুখ হিসাবে বেছে নেওয়া হয়েছে বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) নেতা মুকেশ সাহানিকে।

আসন সমঝোতা থেকে শুরু করে বৃহস্পতিবারের যৌথ সাংবাদিক বৈঠক শুরু হওয়ার আগে পর্যন্ত বিতর্ক পিছু ছাড়েনি ‘মহাগঠবন্ধন’কে। বিহারের তিনটে আসনে দুই প্রধান বিরোধী দল আরজেডি এবং কংগ্রেস, উভয়েই প্রার্থী দিয়েছে। বিরোধী শিবিরের বক্তব্য, ওই আসনগুলোতে ‘বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা’ হবে তাদের মধ্যে। তবে ভোটের ল়ড়াইয়ে এমন ‘বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে তাদের খোঁচা দিতে শুরু করেছে বিজেপি এবং জেডিইউ। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠকের মঞ্চের পিছনে যে হোর্ডিংটা ব্যবহার হয়েছে, সেখানেও ছিল শুধু তেজস্বীর ছবি। বিরোধী জোটের অন্য দলগুলোর নেতাদের কোনও ছবি ছিল না সেখানে। তা নিয়েও বিতর্ক দানা বাঁধে। এ অবস্থায় যৌথ সাংবাদিক বৈঠক থেকে বিরোধী শিবির নিজেদের মধ্যে ‘ঐকমত্য’ তুলে ধরার চেষ্টা করল বলেই মনে করা হচ্ছে।

পটনার ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস হাইকমান্ডের দূত তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ‘মুখ্যমন্ত্রী মুখ’ হিসাবে তেজস্বীর নামও তিনিই ঘোষণা করেন। আরজেডি নেতা ‘তরুণ’ এবং ‘কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ বলেই তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে জানান অশোক গেহলট। বিজেপির উদ্দেশে তিনি বলেন, “আমি অমিত শাহকে বলতে চাই, আমাদের নেতা তেজস্বী যাদব। এ বার তাদের (শাসক জোট ‘এনডিএ’-র) মুখ্যমন্ত্রী পদের মুখ নিশ্চিত করে ফেলা উচিত।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.