Tranding
রাজ্যের খবর / September 11, 2025

অগ্নিকন্যা বেলা মিত্র: নেতাজির ভাইজি যিনি স্বাধীনতা সংগ্রামে লিখলেন অমর ইতিহাস

নিজস্ব প্রতিবেদন | অনলাইন বঙ্গোবার্তা

ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অগ্নিকন্যা ছিলেন বেলা মিত্র (বোস)—নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইজি।
১৯২০ সালে দক্ষিণ ২৪ পরগণার কোদালিয়ায় জন্ম নেওয়া বেলা কেবল স্বাধীনতা সংগ্রামীই নন, ছিলেন সমাজসেবীও।

তিনি যোগ দেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানি ব্রিগেডে, বাড়ি বানান গোপন আশ্রয়কেন্দ্র, আর ১৯৪৪ সালে পরিচালনা করেন গোপন রেডিও ট্রান্সমিটার—যা কলকাতা থেকে সিঙ্গাপুর পর্যন্ত বার্তা পাঠাতো। ধরা পড়লে ছিল মৃত্যুদণ্ডের শাস্তি।

স্বামী হরিদাস মিত্র গ্রেফতার হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তিনি গান্ধীজির কাছে স্বামীর প্রাণভিক্ষা চান। অবশেষে ব্রিটিশ সরকার রায় পরিবর্তন করে, মুক্তি পান হরিদাসসহ আরও তিন বিপ্লবী।

স্বাধীনতার পরও তাঁর সংগ্রাম থামেনি। উদ্বাস্তুদের পাশে দাঁড়ান, তৈরি করেন ঝাঁসির রানি রিলিফ টিম
কিন্তু মাত্র ৩২ বছর বয়সে ১৯৫২ সালের ৩১ জুলাই তিনি প্রয়াত হন।

তাঁর নাম অমর হয়ে আছে ভারতের রেল ইতিহাসে—১৯৫৮ সালে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের এক স্টেশনের নামকরণ হয় ‘বেলানগর’, ভারতের প্রথম রেলস্টেশন যা এক ভারতীয় নারীর নামে।

👉 প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ছিলেন এই বীরাঙ্গনার পুত্র।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.