Tranding
রাজ্যের খবর / September 17, 2025

প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল

বঙ্গ দর্পণ, অনলাইন: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC) আজ, বুধবার সন্ধ্যা ৫টায় সপ্তম এসএলএসটি (অ্যাসিস্ট্যান্ট টিচার), ২০২৩-এর ১৭টি বিষয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে । কমিশনের চেয়ারম্যান ও সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব পিবি সালিম জানিয়েছেন, “এই বিষয়গুলির ফলাফল আইনগত দিক থেকে সম্পূর্ণ পরিষ্কার এবং কোনো আদালত-সংক্রান্ত মামলার আওতায় নেই ।

আজ প্রকাশিত ফলাফলের মাধ্যমে রাজ্যের মাদ্রাসাগুলিতে ৩০০-রও বেশি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হলো । শূন্যপদের তালিকা, সংশ্লিষ্ট বিষয়গুলির কাউন্সেলিংয়ের তারিখ এবং বাকি বিষয়গুলির ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।”

উল্লেখযোগ্যভাবে, কমিশন আশ্বাস দিয়েছে যে অবশিষ্ট বিষয়গুলির এসএলএসটি ও টেট পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে। এর আগে গ্রুপ-ডি নিয়োগ প্রায় দেড় দশকের জটিলতা কাটিয়ে ফলাফল প্রকাশ করে কমিশন প্রশংসিত হয়েছিল। আজকের এই ফল প্রকাশ রাজ্যের হাজারো পরীক্ষার্থীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে । চাকরিপ্রার্থীরা চাইছেন দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.