Tranding
আর্ন্তজাতিক / September 22, 2025

শহীদ মরুর সিংহ ওমর আল মুখতার (রহ.): ১৬ই সেপ্টেম্বর, ১৯৩১—লিবিয়ার স্বাধীনতার রণকেতা

আজ ১৬ই সেপ্টেম্বর, ১৯৩১—এই দিনে ইতালীয় উপনিবেশবাদীরা ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করেন মরুর সিংহ ওমর আল মুখতার (রহ.)-কে। তিনি ২০ বছর ধরে লিবিয়ার মরুভূমিতে ইতালীয় দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। বন্দি হওয়ার পর, তাকে বলা হয়েছিল—“মুজাহিদদের যুদ্ধ থামাতে লিখে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে।”

কিন্তু তিনি গর্জে উঠেছিলেন—

“যে আঙুল দিয়ে আমি প্রতিদিন সাক্ষ্য দিই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই—সেই আঙুল দিয়ে আমি কখনো মিথ্যা লিখবো না। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করি না। আমরা হয় জিতি, নয়তো শহীদ হই।”

তার শাহাদাত লিবিয়ার আকাশে স্বাধীনতার আলো জ্বালিয়ে গেছে। আজও তিনি বেঁচে আছেন প্রতিটি মুক্তিকামী হৃদয়ে। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.