Tranding
রাজ্যের খবর / December 23, 2025

হুমায়ুন কবীরের নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’, মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে ফ্লেক্স ও ব্যানার

মুর্শিদাবাদ: আগামী কয়েক ঘণ্টার মধ্যে নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবীর। বেলা ১১টায় বেলডাঙার খাগড়ুপাড়া মোড়ে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা করা হবে। এর আগেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুন কবীরের নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’ উল্লেখ করে ফ্লেক্স ও ব্যানার দেখা গেছে। নতুন দলের স্লোগান ‘বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা’।

এই বিষয়ে এবিপি আনন্দের প্রতিনিধি সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবীর বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন যোগ্য নেত্রী মনে করেন এবং ভবিষ্যতেও এভাবেই দেখবেন। তবে তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে মমতার রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। হুমায়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজন প্রতিভাবান রাজনীতিক হিসেবে দেখেন এবং তার রাজনীতির প্রতি সফট কর্নার রয়েছে। তবে কিছু অসংগতির কথাও তিনি তুলে ধরেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও হুমায়ুন বলেন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি সম্প্রদায়িক দল ছাড়েও দলের পক্ষে অনেক কথা বলেছেন। ব্যক্তিগত সম্পর্কেও তার সঙ্গে কোনও সমস্যা নেই।

নতুন দলের এক নম্বর লক্ষ্য বাংলার মানুষের উন্নয়ন করা, বলেন হুমায়ুন। তিনি জানান, সিপিএম দীর্ঘ ৩৪ বছর বাংলার মানুষকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করা যায় না, সাধারণ মানুষের সঙ্গে তাঁর আমলাদের দুরত্ব রয়েছে।

জোট নিয়ে প্রশ্নে হুমায়ুন কবীর বলেন, জোটের ব্যাপার জটিল, তাই একা চলার জন্য প্রস্তুত আছেন। আগামী দিনে রাজ্য কমিটি ঘোষণা করবেন।

২৬শে বিধানসভা নির্বাচনে কোন প্রতীকে লড়বেন তা এখনও চূড়ান্ত হয়নি, তবে ফুল প্রতীকের ভাবনা রয়েছে বলে আগেই তিনি জানিয়ে দিয়েছেন।

এই নতুন দলের ঘোষণাকে রাজনীতির পরিসরে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আগামী দিনের রাজ্য রাজনীতিতে এর প্রভাব কেমন হবে তা নজর রাখার বিষয়।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.