Tranding
মধ্যপ্রাচ্য / December 11, 2025

গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শিগগিরই ঘোষণা হতে পারে: যুক্তরাষ্ট্রের ইঙ্গিত

মার্কিন যুক্তরাষ্ট্র গাজার পরিস্থিতি নিয়ে তাদের নতুন কৌশলের দ্বিতীয় ধাপে অগ্রগতি শিগগিরি প্রকাশ করতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। বুধবার জেরুসালেমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি-পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে “খুব শিগগিরই” ঘোষণা আসবে।

ওয়াল্টজ জোর দিয়ে বলেন, ওয়াশিংটন হামাসকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে না—এই নীতিতে অটল। তাঁর মতে, গাজা পুনর্গঠন ও শাসনব্যবস্থায় স্থিতি ফিরিয়ে আনতে যে পরিকল্পনা করা হয়েছে, তার তিনটি প্রধান উপাদান রয়েছে।

প্রথমত, একটি প্রযুক্তিনির্ভর ও দক্ষ ফিলিস্তিনি প্রশাসন, যারা গাজার নাগরিক সেবা পরিচালনা করবে। দ্বিতীয়ত, স্বচ্ছ আর্থিক কাঠামো, যাতে সংশ্লিষ্ট পক্ষগুলো ব্যয়ভার বহন করে পুনর্গঠনে সহায়তা করতে পারে। তৃতীয়ত, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যা নিরাপত্তা বজায় রাখতে মাঠে কাজ করবে।

গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার নতুন এই ইঙ্গিত অঞ্চলজুড়ে কূটনৈতিক তৎপরতা আরও বাড়াবে বলে পর্যবেক্ষকদের মত।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.