Tranding
আর্ন্তজাতিক / December 11, 2025

ভেনেজুয়েলা উপকূলে বড় তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র—ট্রাম্পের দাবি

ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি বৃহদাকারের তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। বুধবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, জাহাজটি “অত্যন্ত বড়” এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে ট্যাংকারগুলো জব্দ করেছে, তার মধ্যে এটি সম্ভবত সবচেয়ে বড়।

মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানান, দিনগত বিকেলে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। তবে কোন ট্যাংকারটি আটক করা হয়েছে, সেটির গতিপথ কী ছিল বা জাহাজে তেল বহন করা হচ্ছিল কি না—এসব তথ্য প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিস্তারিত পরে জানানো হবে। প্রেসিডেন্ট বলেন, জব্দ হওয়া তেল যুক্তরাষ্ট্রই ব্যবহার করবে।

অন্যদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সামাজিকমাধ্যমে জানান, ভেনেজুয়েলা ও ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জ্বালানি পরিবহনের অভিযোগেই ট্যাংকারটি আটক করা হয়েছে। তিনি একটি ভিডিওও প্রকাশ করেন, যেখানে দেখা যায়—মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে নেমে জাহাজটির নিয়ন্ত্রণ নিচ্ছেন।

ঘটনাটি নিয়ে ওয়াশিংটন বা কারাকাসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.