Tranding
জাতীয় খবর / September 15, 2025

ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথ বাহিনীর অভিযানে মাওবাদী শীর্ষনেতা নিহত, মাথার দাম এক কোটি টাকা

অনলাইন, বঙ্গ দর্পণ:হাজারিবাগ, ১৫ সেপ্টেম্বর ২০২৫ — ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে ফের সফলতা অর্জন করল নিরাপত্তা বাহিনী। সোমবার ভোরে হাজারিবাগের গিরিডি-বোকারো সীমান্তে কারান্দি গ্রামে যৌথ বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলিবিদ্ধ সংঘর্ষে নিহত হয়েছেন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা।সোমবারের অভিযানে আরও দুই মাওবাদী নিহত হয়েছেন—রঘুনাথ হেমব্রম (চঞ্চল) এবং বীরসেন গাঞ্ঝু (রামখেলওয়ান)। রঘুনাথ মাওবাদীদের বিহার-ঝাড়খণ্ড স্পেশ্যাল এরিয়া কমিটির সদস্য ছিলেন, মাথার দাম ২৫ লক্ষ টাকা। বীরসেন জোনাল কমিটির সদস্য ছিলেন, মাথার দাম ১০ লক্ষ টাকা।ঘটনাস্থলে উপস্থিত কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ ও হাজারিবাগ পুলিশের যৌথ বাহিনী গুলিযুদ্ধে অংশ নিয়েছিল। গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পাওয়ার পর এই অভিযান চালানো হয়।    ছবি: আনন্দ বাজার পত্রিকা                                               

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.