Tranding

“আধুনিক শিক্ষার ছোঁয়ায় দারুল আরক্বম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জীবন বিজ্ঞান প্রদর্শনী ও কর্মশালা”

বঙ্গ দর্পণ প্রতিবেদন: আজ দেগঙ্গা থানার অধীনস্থ চৌরাশি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত দারুল আরক্বম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শণী ও শিক্ষা-কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে প্রতিষ্ঠানের সম্পাদক আবু হানিফা মহাশয়, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। আজকে কর্মশালার বিষয় ছিল জীবন বিজ্ঞান কেন্দ্রিক। ছোট ছোট শিশুরা এতে অংশ গ্রহণ করে। আজকে কর্মশালার প্রতিযোগিতায় বিশেষ দক্ষতা প্রদর্শনের কৃতিত্বের সাক্ষর রাখে প্রতিষ্ঠানের ছাত্র মাসুম বিল্লাহ, আহসানুল্লাহ ও বাসিত উমায়ের ।'জুনিয়র বোটানিস্ট' হিসাবে নির্বাচিত হয় আদনান আফিফ ও মাসুম বিল্লাহ মন্ডল। তাদের হাতে শংসাপত্র তুলে দেয় প্রতিষ্ঠানের সম্পাদক মোঃ আবু হানিফা। সেইসাথে বলেন, গতানুগতিক পদ্ধতিতে সব সময় পুস্তক ভিত্তিক লেখা-পড়া ঠিক নয়। আধুনিক পদ্ধতিতে লেখা-পড়া কে আনন্দ দায়ক করে তুলতে হবে। আজকে এই বিজ্ঞান কর্মশালা ও প্রদর্শনীতে শিক্ষক সঞ্জীব দত্ত, রিজু আহমেদ ও সালমা সিরিনদের মত শিক্ষক-শিক্ষিকারা বিজ্ঞানের বিভিন্ন বিষয় কে আকর্ষনীয় ভাবে তুলে ধরে। বিজ্ঞানের বিষয় হিসাবে শিশুদের দেখানো হয় নন-লিভিং বস্তু হিসাবে পাথর কিভাবে বড় হয়। শিশুদের সামনে লিভিং ও নন-লিভিং বস্তু প্রদর্শন করা হয়। লিভিং বিষয় হিসাবে বাড়ি থেকে প্রতিষ্ঠানে ছাগল পর্যন্ত আনা হয়। এছাড়া বিভিন্ন উদ্ভিদের শ্রেণী বিভাগ বাস্তবে দেখানো হয়। সামগ্রিক ভাবে এই অনুষ্ঠানটি ছিল আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের আলোকে অতীব গুরুত্ব পূর্ন। প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর 18ই ডিসেম্বর প্রতিষ্ঠানটিতে হাদিস ও কোরআন অরিয়েন্টড একটি বিজ্ঞান প্রদর্শনী উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

 

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.