Tranding
জাতীয় খবর / September 14, 2025

অন্ধ্রপ্রদেশে মোবাইল চুরির সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিক খুন

বিশেষ প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ:
অন্ধ্রপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিক হত্যার ঘটনা ঘটলো। নদীয়ার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকার বাসিন্দা রাজু তালুকদার (৩৭) ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন।

প্রায় পাঁচ মাস আগে রাজু ও তাঁর ভাই সহ বেশ কয়েকজন শ্রমিক কাজের সন্ধানে বিশাখাপত্তনমে যান। গত ২৯শে আগস্ট স্থানীয় এক শ্রমিকের মোবাইল চুরি যাওয়াকে কেন্দ্র করে সন্দেহের তীর ওঠে বাঙালি শ্রমিকদের দিকে। এর জেরে শুরু হয় হামলা। ধারালো অস্ত্র দিয়ে রাজু ও তাঁর ভাইকে কোপানো হয়।

গুরুতর আহত অবস্থায় রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সেরে ওঠায় পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বিশাখাপত্তনম রেল স্টেশনে ফেরার পথে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ফের স্পষ্ট হলো অন্য রাজ্যে বাঙালি শ্রমিকদের অসুরক্ষিত অবস্থা

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.