Tranding

ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বধূর, গুরুতর জখম স্বামী

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নবমীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক নববধূর। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দেবী মণ্ডল (১৯)। বুধবার রাতে স্বামী মিলন মণ্ডলের সঙ্গে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন তিনি। জামতলা মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে বাইকে তেল ভরে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন দু’জন। ঠিক সেই সময় দ্রুতগামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবীর। গুরুতর জখম হন মিলন।

চোখে দেখা প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। ধাক্কার ফলে কয়েক মিটার দূরে ছিটকে পড়েন দেবী। পরে পুলিশ এসে দু’জনকেই উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা দেবীকে মৃত ঘোষণা করেন, তবে মিলনের চিকিৎসা চলছে।

ঘটনায় শোকস্তব্ধ এলাকা। স্থানীয়রা দাবি করেছেন, উৎসবের সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি যথেষ্ট ছিল না। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযুক্ত চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.