Tranding
জাতীয় খবর / November 17, 2025

সৌদি আরবে ভয়াবহ বাসদুর্ঘটনায় প্রাণ গেল ৪২ ভারতীয় উমরাযাত্রী দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলল বাস, অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা

সৌদি আরবে মদিনার পথে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪২ জন ভারতীয় উমরাযাত্রীর। রিয়াধে ভারতীয় দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং শোকপ্রকাশ করেছেন।

রবিবার গভীর রাতে মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করা একটি বাস মুফরিহাট এলাকার কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। যাত্রীরা তখন ঘুমিয়ে ছিলেন, ফলে বাইরে বের হওয়ার সুযোগ পাননি। আগুনেই পুড়ে মৃত্যু হয় ৪২ জনের।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মৃতদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছে। দগ্ধ দেহ উদ্ধার করে শনাক্তকরণের কাজ চলছে। অনুমান করা হচ্ছে, একজন যাত্রী জীবিত মিলেছেন, তবে তাঁর অবস্থা সংকটজনক।

তেলঙ্গনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ মৃত হায়দরাবাদের মাল্লেপল্লি এলাকার বাসিন্দা। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, তিনি রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং মৃতদেহগুলি দ্রুত দেশে ফেরানোর অনুরোধ জানিয়েছেন।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.