Tranding
জাতীয় খবর / September 22, 2025

ট্রেনের চাকা থামল এক ইতিহাসের: অবসরে এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব

বিশেষ প্রতিবেদন | অনলাইন বঙ্গদর্পণ:

ভারতীয় রেলের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব অবসর নিতে চলেছেন চলতি মাসের ৩০ সেপ্টেম্বর

বৃহস্পতিবার, ইগতপুরী থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালিয়েছেন ৬০ বছর বয়সী সুরেখা। এটাই ছিল তাঁর শেষ ট্রেন চালানো। স্টেশনে পৌঁছানোর পর তাঁকে সহকর্মীরা উষ্ণ সংবর্ধনা জানান, কপালে টিকা, গলায় মালা, আর ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তারই প্রতীক।

জন্ম: সাতারা, মহারাষ্ট্র
শিক্ষা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
রেলে যাত্রা শুরু: ১৯৮৯ সালে সহকারী চালক হিসেবে
সাফল্যের যাত্রা:

  • ২০০০ সালে মোটরওম্যান

  • ‘ডেকান কুইন’ ও ‘বন্দে ভারত’ ট্রেনের পাইলট

  • মুম্বই-পুনে ঘাট রুটে চালক হিসেবে দুঃসাহসিক দৃষ্টান্ত স্থাপন

সুরেখা যাদব শুধু ট্রেন চালাননি, তিনি নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন। তাঁর দেখানো পথে আজ ভারতীয় রেলে ১৫০০-এর বেশি মহিলা লোকো পাইলট কাজ করছেন।

“তিনি প্রমাণ করেছেন, কোনও স্বপ্নই ধরাছোঁয়ার বাইরে নয়।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.