Tranding

ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে বন্ধ হচ্ছে অভিবাসীদের ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় নবীকরণ

আমেরিকায় কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য নতুন নিয়ম আনল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার থেকে আর স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ হবে না তাঁদের কাজের অনুমতিপত্র বা ‘ওয়ার্ক পারমিট’।

মার্কিন স্বরাষ্ট্র দফতরের (Department of Homeland Security) ঘোষণা অনুযায়ী, ৩০ অক্টোবর ২০২৫ বা তার পর যাঁরা ‘এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট’ (EAD) নবীকরণের জন্য আবেদন করবেন, তাঁদের আবেদন আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বৃদ্ধি পাবে না। এই নির্দেশিকাটি বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে এই নীতি পরিবর্তন করা হয়েছে। ফলে প্রতিটি আবেদনকারীর পরিচয় ও অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড বিস্তারিতভাবে যাচাই করা হবে।

জো বাইডেন প্রশাসনের সময়ে, অভিবাসীরা তাঁদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও আবেদন জমা দেওয়ার পর কাজ চালিয়ে যেতে পারতেন। নতুন নীতিতে সেই সুবিধা আর থাকছে না।

মার্কিন কর্তৃপক্ষের পরামর্শ— ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে নবীকরণের আবেদন করতে হবে, যাতে প্রশাসন যাচাই-বাছাইয়ের জন্য পর্যাপ্ত সময় পায়। দেরি করলে কর্মসংস্থানে সমস্যা দেখা দিতে পারে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.