ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের বিলাসবহুল কেনাকাটায় বিধিনিষেধ আরোপ
২৬ সেপ্টেম্বর ২০২৫ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্রে ইরানি কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিলাসবহুল সামগ্রী কেনার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে তারা কস্টকো, স্যামস ক্লাব এবং বিজে’স হোলসেল ক্লাবসহ যে কোনো পাইকারি দোকান থেকে পণ্য কিনতে পারবে না, এবং এই ধরনের কেনাকাটার জন্য আগাম অনুমোদন নিতে হবে।
যুক্তরাষ্ট্রের যুক্তি অনুযায়ী, ইরানের সাধারণ মানুষ চরম দারিদ্র্য এবং ভাঙাচোরা অবকাঠামোর মধ্যে জীবনযাপন করছেন। তাই তেহরানের কয়েকজন ধর্মীয় নেতা ও শাসক দলের ব্যক্তিকে বিলাসবহুল সামগ্রী কেনার সুযোগ দেওয়া অনুচিত। এই নতুন নিয়মের আওতায় ইরানি কূটনীতিকদের পরিবারের সদস্যরাও পড়বেন।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে এবং তেহরানকে মস্কো ও বেজিংয়ের আরও কাছাকাছি নিয়ে যেতে পারে। এছাড়া, ইরান-ভারত সম্পর্কের ক্ষেত্রে চাবাহার সমুদ্র বন্দর সংক্রান্ত বাণিজ্যকৌশলে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।