Tranding
আর্ন্তজাতিক / September 15, 2025

অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ, কড়া বার্তা ট্রাম্পের

অনলাইন, বঙ্গ দর্পণ:ডালাসে ভারতীয় প্রৌঢ়কে নৃশংস হত্যার ঘটনায় প্রেসিডেন্টের প্রতিক্রিয়া টেক্সাসের ডালাসে ঘটে গেল ভয়াবহ হত্যাকাণ্ড। কর্নাটকের বাসিন্দা চন্দ্র নাগামাল্লাইয়া, যিনি স্থানীয় একটি হোটেল পরিচালনা করতেন, গত বুধবার রাতে হোটেলের এক কর্মচারীর হাতে নির্মমভাবে খুন হন। অভিযুক্ত প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে এবং স্ত্রী-পুত্রের সামনে তাঁর মাথা কেটে নেয়। পরে সেই ছিন্ন মুণ্ডু লাথি মারতে মারতে প্রকাশ্যে রাস্তায় হাঁটে অভিযুক্ত। পুলিশ তাঁকে দ্রুত গ্রেফতার করে।খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কিউবার নাগরিক বলে জানা গিয়েছে। তিনি অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন এবং এর আগেও শিশু নির্যাতন ও গাড়ি চুরির মতো অপরাধে গ্রেফতার হয়েছিলেন।এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর বার্তা দেন। তিনি বলেন,
“অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ। তাঁদের আমেরিকায় প্রবেশই করতে দেওয়া হবে না। চন্দ্র নাগামাল্লাইয়া ছিলেন ডালাসের এক সম্মানীয় ব্যক্তি। তাঁর স্ত্রী ও সন্তানের সামনে এমন নৃশংস হত্যাকাণ্ড কখনও ক্ষমাযোগ্য নয়।”

ট্রাম্প আরও অভিযোগ করেন যে, জো বাইডেনের প্রশাসনের ব্যর্থতার কারণেই এমন অপরাধীরা দেশে প্রবেশ করতে পারছে। তিনি আশ্বাস দেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.