Tranding

ফ্লোটিলায় আটক স্বেচ্ছাসেবকদের দ্রুত মুক্তির দাবি তুরস্কের

গাজায় ত্রাণবাহী বৈশ্বিক নৌবহর “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”–তে ইসরায়েলি হামলা ও স্বেচ্ছাসেবক আটক নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা নিরীহ মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শান্তিপূর্ণভাবে কাজ করা সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করা প্রমাণ করে যে ইসরায়েলি সরকার গাজায় ফ্যাসিবাদী ও সামরিক নীতি প্রয়োগ করছে, যা শুধু ফিলিস্তিনিদের নয় বরং বিশ্বজুড়ে মানবাধিকারের জন্য হুমকি।

তুর্কি নাগরিকদের মুক্তির জন্য সব ধরনের কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় রয়েছে ৪০টির বেশি নৌযান, যেখানে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা রয়েছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.