Tranding
আর্ন্তজাতিক / September 29, 2025

সিরিয়ার ঐক্য নিয়ে তুরস্ক-আমেরিকা ঐকমত্য, ইদলিবে ড্রোন হামলায় নিহত ১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সিরিয়ার স্থিতিশীলতা ও রাজনৈতিক অখণ্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে একমত হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে তুর্কি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “সিরিয়ার ইস্যু প্রায় সব আন্তর্জাতিক আলোচনাতেই উঠে আসে।”

অন্যদিকে, রোববার ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় তামান্নাহ শহরে এক বাড়িতে আন্তর্জাতিক জোটের ড্রোন হামলায় হাশেম রাসলান নামে একজন নিহত হন। ধারণা করা হচ্ছে, হামলাটি আইএস সংশ্লিষ্ট একজনকে লক্ষ্য করে চালানো হয়েছিল, তবে রাসলানের আইএস-এর সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করা যায়নি।

এ মাসে এটি দ্বিতীয় হামলা। কয়েক দিন আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সিরিয়ায় তাদের এক অভিযানে আইএস-এর এক শীর্ষ সদস্য নিহত হয়েছে, যে সরাসরি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.