Tranding
মধ্যপ্রাচ্য / November 13, 2025

যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজায় বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী করতে হামাস গঠনমূলক পদক্ষেপ নিতে আগ্রহী। ইসরায়েলকেও তিনি আহ্বান জানিয়েছেন, যেন তারা যুদ্ধবিরতি মেনে চলে এবং শান্তি স্থাপনে দৃঢ় পদক্ষেপ নেয়।

বুধবার আঙ্কারায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাকান ফিদান বলেন, “গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, তাই জাতিসংঘ-সমর্থিত কাঠামোর অধীনে ফিলিস্তিনিদের মাধ্যমেই এর প্রশাসন পরিচালিত হওয়া উচিত।”

তিনি আরও ইসরায়েলকে আহ্বান জানান, যেন তারা মানবিক সাহায্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং সব সীমান্ত ক্রসিং খুলে দেয়।

গাজা পুনর্গঠনের জন্য দ্রুত একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেরও আহ্বান জানিয়েছেন ফিদান।

দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আঙ্কারা ও কায়রোর মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই বাড়ছে। মিশর এখন আফ্রিকায় তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।”

মিশরের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, কায়রোতে অনুষ্ঠিতব্য স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান অংশ নেবেন।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.