Tranding
আর্ন্তজাতিক / November 11, 2025

পাকিস্তানে দ্বৈত বিস্ফোরণ ও হামলা: ইসলামাবাদে নিহত ১২, খাইবার পাখতুনখোয়ায় জখম ১৬ সেনা সদস্য

পাকিস্তানের ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ায় একাধিক বিস্ফোরণ ও হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের সামনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ পুরো এলাকা কাঁপিয়ে দেয়, দূরদূরান্ত পর্যন্ত শোনা যায় তার প্রতিধ্বনি।

পুলিশ সূত্রে খবর, আদালতের প্রবেশপথের কাছেই বিস্ফোরণ ঘটে। তদন্তের জন্য ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে, তবে বিস্ফোরণের কারণ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।

অন্যদিকে, আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান সেনা ও ফ্রন্টিয়ার কোরের কনভয়ে হামলার খবর পাওয়া গেছে। ডেরা ইসমাইল খান জেলার লোনি পোস্টে ফেরার পথে কনভয়টি টার্গেট হয়, যাতে ১৬ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

সোমবার একই প্রদেশের অন্য এক অংশে আত্মঘাতী হামলাতেও ছ’জন আহত হন। স্থানীয় সূত্রে দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার পেছনে থাকতে পারে। তালিবান শাসন কাবুলে ফিরে আসার পর থেকেই পাকিস্তানে টিটিপি-র হামলার সংখ্যা বেড়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.