অ্যাংলো অ্যারাবিক স্কুল Darul Arqam Islamic International School (DAIIS) থেকে হিফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করল দুই সপ্তম শ্রেণির কৃতি শিক্ষার্থী
একটি আনন্দঘন ও গর্বের মুহূর্তে অ্যাংলো অ্যারাবিক শিক্ষাধারার অনন্য প্রতিষ্ঠান Darul Arqam Islamic International School (DAIIS)–এ দুইজন শিক্ষার্থীর পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আলো, ফুল ও চাঁদের হাটের এক মেলায়।ইংরেজি মাধ্যমভিত্তিক আধুনিক শিক্ষার পাশাপাশি সাধারণ CBSE কারিকুলামের অধীনে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত থেকেও হিফজ সম্পন্ন করে তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
হিফজ সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীরা হলেন—
সাধারণ CBSE কোর্সের সপ্তম শ্রেণির ছাত্র
হাফেজ মো. মুনতাজিরুদ্দিন ইসলাম, পিতা: সাইরুল ইসলাম ও মাতা: রুনা খাতুন
এবং
শিহাম আনাস, পিতা: আবদুর রউফ মোল্লা ও মাতা: মারুফা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের উজাইর সিদ্দিক, যিনি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মানিত করেন। এই সম্মাননা পর্ব অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তে পরিণত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিফজ আরবী ভাষা বিভাগীয় শিক্ষক মো: আজহার উদ্দীন ট্রাস্ট সেক্রেটারি মো. আবু হানিফা, বিশিষ্ট আলেম মাওলানা আমিনুল আম্বিয়া, মাওলানা রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেটর আবদুর রউফ মোল্লা এবং বিভাগীয় সেক্রেটারি হাফেজ লতিফুর রহমান। তাঁদের উপস্থিতি ও মূল্যবান বক্তব্য অনুষ্ঠানের মর্যাদা বহুগুণে বাড়িয়ে তোলে।
সংবর্ধিত শিক্ষার্থীরা অনুষ্ঠানে হৃদয়স্পর্শী কুরআন তিলাওয়াত পরিবেশন করার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য প্রদান করে, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাধারণ CBSE শিক্ষার পাশাপাশি হিফজ শিক্ষা—এই যুগোপযোগী সমন্বয় ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানে সমৃদ্ধ করবে। Darul Arqam Islamic International School (DAIIS) সেই লক্ষ্য বাস্তবায়নে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।