Tranding
আর্ন্তজাতিক / September 23, 2025

দক্ষিণ চীনে ঘূর্ণিঝড় ‘রাগাসা’র আঘাত: শেনঝেনসহ ১০ শহরে কার্যক্রম স্থগিত

দক্ষিণ চীনের শেনঝেন ও আশপাশের অন্তত ১০টি প্রধান শহরে কাজ, শিক্ষা ও গণপরিবহন কার্যক্রম স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। কারণ, শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রাগাসা’ আজ (২৩ সেপ্টেম্বর) রাত থেকে উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শেনঝেন প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি প্রবল বাতাস, ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও বন্যা সৃষ্টি করতে পারে। তাই জরুরি উদ্ধারকর্মী ও মৌলিক সেবা প্রদানকারী ছাড়া অন্য কাউকে বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক জীবনে প্রভাব পড়তে শুরু করেছে ইতোমধ্যেই। মঙ্গলবার সকাল থেকে কোথাও কোথাও শিল্প উৎপাদন ও বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে নতুন বিধিনিষেধ কার্যকর হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে যেসব শহর, সেখানে কয়েক কোটি মানুষের বসবাস। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুয়াংডং প্রদেশের বিভিন্ন এলাকায় সব ধরনের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীনের উপকূলীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.