আবুধাবিতে মোহাম্মদ বিন জায়েদ ও ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠক
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়।
দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও মতবিনিময় করেন। তারা জোর দেন—অঞ্চলে স্থায়ী ও সর্বাত্মক শান্তি প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট রূপরেখা তৈরির প্রয়োজনীয়তার ওপর।
এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির গুরুত্ব এবং ফিলিস্তিনি জনগণের অধিকার সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দু’দেশের সম্পর্ককে “মজবুত” বলে উল্লেখ করে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও আরব ঐক্য জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।