পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্তে যুক্তরাজ্যের কড়া প্রতিক্রিয়া
অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দেওয়ায় ইসরাইলের সমালোচনা করেছে যুক্তরাজ্য। লন্ডন বলেছে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব বসতি অবৈধ এবং এই ধরনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার জানান, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তাঁর মতে, এই উদ্যোগ দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার সম্ভাবনাকে দুর্বল করে দিতে পারে।
এর আগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জানান, দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে গত তিন বছরে ওই অঞ্চলে অনুমোদিত নতুন বসতির সংখ্যা বেড়ে ৬৯টিতে পৌঁছেছে।
ফ্যালকনার বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগসহ আন্তর্জাতিক বিভিন্ন পরিকল্পনার সঙ্গে এই পদক্ষেপ সাংঘর্ষিক। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র কার্যকর পথ।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে বহু মানুষ আহত ও আটক হওয়ার ঘটনাও