Tranding
আর্ন্তজাতিক / September 24, 2025

জাতিসংঘের নীতিমালা আজ ‘অবরুদ্ধ’: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্কবার্তা দিয়ে বলেছেন, বিশ্বের শান্তি ও উন্নয়নের মূলভিত্তি আজ হুমকির মুখে এবং জাতিসংঘের নীতিমালা কার্যত ‘অবরুদ্ধ’ অবস্থায় রয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ মন্তব্য করেন। গুতেরেস বলেন, শাস্তিহীনতার কারণে বৈষম্য ও উদাসীনতার ভারে শান্তি ও অগ্রগতির স্তম্ভগুলো ভেঙে পড়ছে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জটিল ও কঠিন পরীক্ষার মুখে।

গাজায় চলমান সংকটের চিত্র তুলে ধরে মহাসচিব বলেন, ভয়াবহ এই পরিস্থিতি এখন তৃতীয় বছরে পা দিচ্ছে। তার মতে, এটি এমন সব রাজনৈতিক সিদ্ধান্তের ফল, যা মানবিকতার মৌলিক নীতি অস্বীকার করে। তিনি স্বীকার করেন, মহাসচিব হিসেবে তার মেয়াদে এত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি আর কোনো সংঘাতে দেখা যায়নি।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা মামলায় যে বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশনা দিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.