Tranding
আর্ন্তজাতিক / December 12, 2025

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি

ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তেলবাহী ছয়টি জাহাজসহ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন স্বজন এবং তাদের সঙ্গে যুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ওপর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার উপকূল থেকে একটি ট্যাঙ্কার আটক করার পরদিনই এ পদক্ষেপ ঘোষণা করা হলো। এ তথ্য আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন মাদুরোর স্ত্রীর তিনজন ভাগ্নে, ছয়টি তেল ট্যাঙ্কার এবং সেগুলোর সঙ্গে যুক্ত একটি শিপিং প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, কোনো সম্পদ বা সম্পত্তি কিনতে পারবে না এবং মার্কিন নাগরিকদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনেও যুক্ত হতে পারবেন না। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, আটক হওয়া ভেনেজুয়েলীয় ট্যাঙ্কারটি অবৈধভাবে তেল পরিবহনে জড়িত ছিল। জাহাজটি যুক্তরাষ্ট্রের বন্দরে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

অন্যদিকে, ভেনেজুয়েলা এই ট্যাঙ্কার আটককে “আন্তর্জাতিক জলদস্যুতা” বলে আখ্যা দিয়েছে। দেশটি অভিযোগ করেছে, ওয়াশিংটন তাদের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, যুক্তৌরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচারের মতো অভিযোগ তুলে আসছে।

এই ঘটনাকে ঘিরে দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.