ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অনুদান বন্ধের অভিযোগ নিয়ে আদালতে
অনলাইন, বঙ্গ দর্পণ: হার্ভাডের পথেই এবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে অনুদান বন্ধের অভিযোগ জানিয়েছে।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের লেবার ইউনিয়নের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্মী ও শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি ক্যাম্পাসে ইসরায়েলবিরোধী প্রচারণা এবং প্যালেস্টাইনকে সমর্থনের কারণে ট্রাম্প সরকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা করার কথা ঘোষণা করেছিল।
গত বছর প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হার্ভার্ড ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। আন্দোলনের প্রভাব ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও দেখা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে এই আন্দোলনের আড়ালে ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়েছিল।এ বিষয়ে হোয়াইট হাউস বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ছবি: প্রতিদিন