Tranding
মধ্যপ্রাচ্য / September 18, 2025

হঠাৎ সরিয়ে দেওয়া হল সিরিয়া–দায়িত্বপ্রাপ্ত মার্কিন কূটনীতিকদের দমাস্কাস

 ১৮ সেপ্টেম্বর ২০২৫ — সিরিয়া নিয়ে কাজ করা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন জ্যেষ্ঠ কূটনীতিককে হঠাৎ করেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রয়টার্স–কে জানিয়েছে পাঁচজন অবগত সূত্র। ওয়াশিংটন বর্তমানে চেষ্টা করছে উত্তর সিরিয়ার কুর্দি মিত্রদেরকে দামাস্কাসের কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে একীভূত করার।

এঁরা সবাই কাজ করছিলেন আঞ্চলিক “সিরিয়া প্ল্যাটফর্মে” — যা মূলত তুরস্কের ইস্তানবুলে অবস্থিত মার্কিন মিশন। তাঁদের কাজের তদারকি করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং সিরিয়া–বিষয়ক বিশেষ দূত থমাস ব্র্যাক।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.