Tranding
মধ্যপ্রাচ্য / November 13, 2025

সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তা, এক মাসে ২২টি যৌথ অভিযান

মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সিরিয়ায় স্থানীয় অংশীদার বাহিনীর সঙ্গে মিলে গত মাসে তারা আইএস (দায়েশ) জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ২২টিরও বেশি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানের ফলে জঙ্গিগোষ্ঠীটির স্থানীয় হামলার ক্ষমতা ও আন্তর্জাতিক পর্যায়ে সহিংসতা ছড়ানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সিরিয়ার অংশীদার বাহিনীর সহযোগিতায় পরিচালিত এসব অভিযানে অন্তত পাঁচজন আইএস সদস্য নিহত হয়েছে এবং আরও ১৯ জনকে আটক করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন,

 “সিরিয়ায় আইএস-এর হুমকির বিরুদ্ধে আমাদের সাফল্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমরা আইএসের অবশিষ্ট নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব এবং আন্তর্জাতিক জোটের সঙ্গে কাজ করব, যাতে ইরাক ও সিরিয়ায় অর্জিত সাফল্য ধরে রাখা যায় ও আইএস পুনরায় সক্রিয় হতে না পারে।”

সম্প্রতি সিরিয়া আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আইএসবিরোধী জোটে যোগ দিয়েছে, যার ফলে এখন এই জোটের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৯০টি দেশে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.