Tranding

ভিয়েতনামে ভয়াবহ বন্যা: মৃত ৩৫, হাজারো মানুষ গৃহহীন

মধ্য ভিয়েতনামে রেকর্ড বৃষ্টিপাতে নদী উপচে পড়েছে, ইউনেস্কো ঘোষিত হোই আন শহর পানির নিচে; পাঁচজন এখনো নিখোঁজ।

ভিয়েতনামের মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় আরও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।

রবিবার ও সোমবার টানা ২৪ ঘণ্টায় প্রায় ১.৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বৃষ্টি হয়েছে, যা সাম্প্রতিক দশকের মধ্যে সর্বাধিক। দুর্যোগ ও জলসম্পদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (VDDMA) জানিয়েছে, হিউ, দা নাং, লাম ডং এবং কোয়াং ত্রি প্রদেশে বন্যার প্রভাব সবচেয়ে বেশি।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী হোই আন শহর কোমরসমান পানিতে ডুবে গেছে। শহরের প্রধান নদী তীরবর্তী এলাকাগুলোকে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে প্লাবিত করেছে। অনেক স্থানীয় বাসিন্দা এখন কাঠের নৌকায় চলাচল করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যায় ১৬,৫০০টিরও বেশি ঘরবাড়ি পানির নিচে, ৪০ হাজারের বেশি হাঁস-মুরগি ও গবাদি পশু ভেসে গেছে এবং ৫,৩০০ হেক্টরেরও বেশি কৃষিজমি প্লাবিত হয়েছে।

সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.